নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Published: 16-07-2026 Updated: 20-07-2026 03:57:34
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক
এবং অর্থ ও হিসাব দপ্তরের সকল কর্মকর্তার অংশগ্রহণে ‘Public Procurement
& Financial Compliance: A Comprehensive Guide for University
Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ০৯
জুলাই ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে
প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের
বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন
ঘোষণা করেন|
প্রশিক্ষণ
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র আয়োজনে বিভিন্ন
প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে| এই প্রশিক্ষণ কর্মসূচির আশাব্যঞ্জক
ফলাফল লক্ষ্য করছি| আজকের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ|
পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম-নীতি না জানার কারণে বিভিন্ন ক্ষেত্রে অডিট
আপত্তি আসে| এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আপনারা আর্থিক বিষয়ে যাবতীয়
নিয়ম-নীতি সম্পর্কে জানতে পারবেন|’ বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের
বাইরে অবস্থান করায় স্বশরীরে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায়
দুঃখ প্রকাশ করে প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন প্রধান
অতিথি|
প্রশিক্ষণ
কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপ-সচিব)
মোহাম্মদ আলী আহমেদ খান|
বিশ্ববিদ্যালয়ের
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক
প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা
করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের
মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ
প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|
