নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Published: 19-07-2026 Updated: 20-07-2026 04:00:53
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকগণের
অংশগ্রহণে ‘Publication-ready Quantitative Methods for Social Science
Research’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২৩ জুন
২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে
প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ
কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|
প্রশিক্ষণ
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আজকের প্রশিক্ষণের রিসোর্স পার্সন অত্যন্ত
অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী স্কলার| রিসোর্স পার্সনের সেই অভিজ্ঞতা শেয়ারিং-এর
মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা বা জ্ঞান অর্জিত হবে| আপনারা
জানার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবেন|
প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে একাডেমিক উৎকর্ষতা সাধন করবেন| আমি এই
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি|’
প্রশিক্ষণ
কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান
ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)এর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের সহযোগী
অধ্যাপক ড. তাকুজি ডব্লিউ. সুসাকা (Dr. Takuji W. Tsusaka)|
বিশ্ববিদ্যালয়ের
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক
প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা
করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময়
অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি
সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|
