নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Published: 22-06-2026 Updated: 20-07-2026 04:00:30
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে
‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’
শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২২ জুন ২০২৬ তারিখ
সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি
শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ
হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন
ঘোষণা করেন|
প্রশিক্ষণ
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন
বয়স নেই| শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে
দেন| প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন| তবে জানার
মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার
মধ্য দিয়ে দূর হয়| রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু
নতুন জ্ঞান অর্জিত হয়| আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান
আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’
তিনি
আরও বলেন, ‘পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না, নতুন নতুন
তথ্য সংযুক্ত করতে হবে| তবে কোনভাবেই অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া
যাবে না| আপনাদের মৌলিক কাজ করতে হবে|’ এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন
ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ
করেন|
প্রশিক্ষণ
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের
ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত
ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম.
মোস্তাফিজুর রহমান|
বিশ^বিদ্যালয়ের
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক
প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা
করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময়
অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি
সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|
