নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
18-06-2026 Updated: 21-07-2026 03:32:18
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ও
শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Writing & Publishing High-Impact Academic
Reports & Journals: Standards, Challenges & best Practices’
শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ১৫ জুন ২০২৬ তারিখ
সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি
শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায়
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে
অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|
প্রশিক্ষণ
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড.
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি যেন প্রশিক্ষণার্থীদের
শেখার উদ্দেশ্যে হয় এবং বাস্তব জীবনে বাস্তবায়িত হয়| এধরণের প্রশিক্ষণ
কর্মসূচি আমাদের আরও বেশি বেশি আয়োজন করতে হবে| প্রশিক্ষণের জ্ঞানগর্ভ
আলোচনার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে|’
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য
শেষ করেন|
প্রশিক্ষণ
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের
ডিন মুহাম্মদ ইরফান আজিজ| অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন
হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ
এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ও আইন বিভাগের প্রফেসর ড. মো. রিজওয়ানুল
ইসলাম|
বিশ্ববিদ্যালয়ের
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক
প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা
করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|
