Seminar/Workshop
`Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত `Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে| এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন| সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শাহীদ রেজা| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও ড. মো. জাহিদুল ইসলাম|
‘Arts Based Research Practices: An Alternative Paradigm’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Arts Based Research Practices: An Alternative Paradigm’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Arts Based Research Practices: An Alternative Paradigm’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো এমন এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে গবেষণা ও শিক্ষাদান করা হয়| এখানে কোন নির্দিষ্ট পাঠ্য বই থাকে না| পুরাতন তথ্যের সাথে আধুনিক গবেষণার মাধ্যমে যে নতুন জ্ঞান অর্জিত হয়, তাই শিক্ষার্থীদের শেখানো হয়| বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ ভালো ডিগ্রী নিয়েই যোগদান করেন| কিন্তু তাদের গবেষণায় দক্ষ হতে হবে| জানার ও পড়ার কোন শেষ নেই| শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে হলে শিক্ষকগণের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন| রিসোর্স পার্সনের অভিজ্ঞতা শেয়ারিং-এর মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা অর্জিত হবে|’ প্রধান অতিথি আরও বলেন, ‘শুধু পর্যায়োন্নয়ন বা প্রমোশনের জন্য প্রবন্ধ প্রকাশ করলে হবে না| ভালো মানের গবেষণা প্রবন্ধ মানসম্মত জার্নালে প্রকাশ করতে হবে| আপডেটেড তথ্য নিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে লিখতে পারলেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব| মানসম্মত গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি তা প্রচারেরও প্রয়োজন রয়েছে| প্রচার হলে তার ইতিবাচক বা নেতিবাচক সমালোচনা হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ| আমি এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি|’ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা| এদিকে গবেষণা সম্পাহের শুরুতে আইকিউএসি এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও দুইটি দিনব্যাপী গবেষণা প্রশক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| ব্যবসায় প্রশাসন ভবনের পরিসংখ্যান বিভাগের ল্যাব কক্ষে পরিসংখ্যানভিত্তিক সফটওয়্যার ‘STATA’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| এখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ সাঈম| কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাব কক্ষে ‘A Tour up to Machine Learning in Python’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| এখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এইচ এম কামাল|
‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২২ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন বয়স নেই| শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন| প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন| তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার মধ্য দিয়ে দূর হয়| রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু নতুন জ্ঞান অর্জিত হয়| আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’ তিনি আরও বলেন, ‘পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না, নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে| তবে কোনভাবেই অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না| আপনাদের মৌলিক কাজ করতে হবে|’ এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান| বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|
‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২১ জুন ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থবহ আলোচনা হবে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আপনাদের একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’ বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে বাইরে অবস্থান করায় স্বশরীরে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আলিম আল ইসলাম| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|
‘Goods Procurement in e-GP System’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Goods Procurement in e-GP System’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘Goods Procurement in e-GP System’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে| ১৬ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সকল বিশ্ববিদ্যালয়েই বিভিন্ন প্রকার ক্রয় কার্যক্রম পরিচালিত হয়| এই কাজ সঠিক পথে এবং স্বচ্ছতার সাথে করার জন্য ই-জিপি একটি অন্যতম মাধ্যম| অর্থই অনর্থের মূল, তাই সকল নেতিবাচক শব্দগুলো থেকে দূরে থাকতে আমাদের ই-জিপির মাধ্যমে ক্রয় কার্য সম্পাদন করতে হবে| ফলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক দপ্তরেই অন্তত একজন করে হলেও ই-জিপিতে দক্ষতা অর্জন করা প্রয়োজন| ই-জিপিতে সবার জন্য কাজ উম্মুক্ত থাকে, ফলে কোন কাজ ব্যক্তির প্রতি পক্ষপাত না হয়ে সর্বজনীন হয়|’ মাননীয় উপাচার্য আরও বলেন, ‘ শেখার কোন বয়স লাগে না, আর কোন প্রশিক্ষণই বৃথা যায় না| তবে মনোযোগের সাথে এবং আন্তরিকতার সাথে প্রশিক্ষণ নিতে হবে| বুঝতে না পারলে সময় নিয়ে বুঝে নিতে হবে| প্রশিক্ষণটা একদিনের না করে তিন দিনব্যাপী করা হয়েছে| প্রয়োজন হলে সময় আরও বাড়ানো যাবে, তবুও সবাইকে ভালোভাবে শিখতে হবে| এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে| প্রশিক্ষণ শেষে প্রত্যেক কর্মকর্তাকে ১৫ দিনের মধ্যে অন্তত একটি ই-জিপি সম্পন্ন করতে হবে| এই কাজটি করতে ব্যর্থ হলে পুরো প্রশিক্ষণই বৃথা হয়ে যাবে| যিনি ই-জিপি প্রক্রিয়া এককভাবে সম্পাদন করতে না পারবেন আমি বুঝে নেব তিনি অদক্ষ এবং প্রশিক্ষণ নেওয়ার যোগ্য নন, ভবিষ্যতে তাকে আর কোনপ্রকার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে না| তবে আমি আশাবাদী মানুষ, আমি আশা করি আপনারা সকলেই প্রশিক্ষণ নিয়ে ই-জিপি করতে পারবেন|’ প্রশিক্ষণ কর্মসূচিতে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (রাজশাহী) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম| এছাড়া আগামী দুইদিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা) সহকারী প্রকৌশলী মো. নাজিম উদ্দিন ও মো. আরিফুজ্জামান| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|
‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ১৫ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি যেন প্রশিক্ষণার্থীদের শেখার উদ্দেশ্যে হয় এবং বাস্তব জীবনে বাস্তবায়িত হয়| এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আরও বেশি বেশি আয়োজন করতে হবে| প্রশিক্ষণের জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে|’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ| অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ও আইন বিভাগের প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|
