INSTITUTIONAL QUALITY ASSURANCE CELL (IQAC)

News

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২২ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন বয়স নেই| শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন| প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন| তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার মধ্য দিয়ে দূর হয়| রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু নতুন জ্ঞান অর্জিত হয়| আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’ তিনি আরও বলেন, ‘পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না, নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে| তবে কোনভাবেই অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না| আপনাদের মৌলিক কাজ করতে হবে|’ এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান| বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২৩ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আজকের প্রশিক্ষণের রিসোর্স পার্সন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী স্কলার| রিসোর্স পার্সনের সেই অভিজ্ঞতা শেয়ারিং-এর মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা বা জ্ঞান অর্জিত হবে| আপনারা জানার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবেন| প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে একাডেমিক উৎকর্ষতা সাধন করবেন| আমি এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি|’ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)এর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. তাকুজি ডব্লিউ. সুসাকা (Dr. Takuji W. Tsusaka)| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব দপ্তরের সকল কর্মকর্তার অংশগ্রহণে ‘Public Procurement & Financial Compliance: A Comprehensive Guide for University Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ০৯ জুলাই ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে| এই প্রশিক্ষণ কর্মসূচির আশাব্যঞ্জক ফলাফল লক্ষ্য করছি| আজকের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ| পাবলিক প্রকিউরমেন্টের নিয়ম-নীতি না জানার কারণে বিভিন্ন ক্ষেত্রে অডিট আপত্তি আসে| এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে আপনারা আর্থিক বিষয়ে যাবতীয় নিয়ম-নীতি সম্পর্কে জানতে পারবেন|’ বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় স্বশরীরে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন প্রধান অতিথি| প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আলী আহমেদ খান| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|

মনের স্বাস্থ্য: কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
মনের স্বাস্থ্য: কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘মনের স্বাস্থ্য: কী, কেন এবং কীভাবে যত্ন নিতে হয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও তার যত্ন, পরিচর্যার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে এ ধরনের কর্মশালা ভবিষ্যতে আরও বেশি করে আয়োজন করা হবে বলে মাননীয় উপাচার্য জানান। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কর্মশালা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সূচনা বক্তব্য দেন ইন্সটিটিশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সেলিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোছা. আদিবা আক্তার। এসময় অন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।