জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে কোটায় আবেদনকারীদের কাগজপত্র যাচাই সংক্রান্ত নির্দেশনা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ মিনিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

Published: 18-11-2025 Updated: 18-11-2025 03:43:38

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো মিনিবার ফুটবল আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) প্রতিযোগিতা- ২০২৫ শুরু হয়েছে। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার নতুন প্রশাসনিক ভবন সংলগø নতুন ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপÍরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের ২৫ টি দল (ছাত্র) এবং ৬টি অনুষদের ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পপুলেশন সায়েন্স বিভাগের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ জয়লাভ করে। আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার একই মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।