জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছালেমা-দীপালি মেধাবৃত্তি প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত

Published: 11-12-2025 Updated: 11-12-2025 04:47:15

latest news

: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘ছালেমা-দীপালি মেধাবৃত্তি- ২০২৫’ প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকালে বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে এই মেধাবৃত্তি প্রদানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে অনেক কিছু করে থাকি। তবে চেষ্টা করলেই তার প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। বৃত্তির উৎসগুলো খোঁজ করে সেইসব জায়গায় আবেদন করে তোমরাও বৃত্তির সুযোগ গ্রহণ করতে পারো। তোমরা সচেতন হলেই বিভিন্ন বৃত্তিলাভের সুবিধা গ্রহণ করতে পারবে। মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবীদের মূল্যায়ণ করলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা তৈরি হবে। ফলে তারা মেধাবী ও দক্ষ জনশক্তিতে পরিণত হবে। মেধার মূল্যায়ণের মধ্য দিয়েই আসলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।’
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী রোমা।