জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে কোটায় আবেদনকারীদের কাগজপত্র যাচাই সংক্রান্ত নির্দেশনা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Published: 07-05-2026 Updated: 07-05-2026 03:25:49

latest news


 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেওয়া আগামী ৫বছরে (২০২৬-২০৩০পর্যন্ত) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ০৬ মে ২০২৬ তারিখ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় তিনি কয়েকটি গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এই কর্মসূচিতে অংশ নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপরিকল্পিত ও বিক্ষিপ্তভাবে গাছ লাগানো হয়েছে। তবে আমরা এবার পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। আগামী ৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ে মোট ৪৫০০ (চার হাজার পাঁচশত) বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আগামী পাঁচ বছরের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে প্রকল্পের আওতায় চলতি বছরের বর্ষা মৌসুমে মোট ১ হাজার, রাজস্ব খাত হতে ২০২৭ সনে ২ হাজার এবং ২০২৮ হতে ২০৩০ সন পর্যন্ত প্রতি বছর পাঁচশত করে মোট ৪৫০০ টি বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।