জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু

13-07-2025 to 13-07-2025 Updated: 16-07-2025 04:40:58

Fee:

latest news
বিশ্ব মঞ্চে মানবতার জয়গান যুদ্ধ নয়, শিল্পে হোক শান্তির সন্ধান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে ৫দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’ শুরু হয়েছে। নাট্যকলা ও পরিবেশনা বিভাগের জিয়া হায়দার ল্যাব (পুরাতন কলা ভবন)-এ ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার সকালে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নাট্যকলা ও পরিবেশনা বিভাগ সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তনে এই বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভক্ত সমাজকে একত্রিত ও ঐক্যবদ্ধ করতে এই পারফরমিং আর্টস একটি শক্তিশালী মাধ্যম। আমি আশা করি এই বিভাগ শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় সারা দেশের সংস্কৃতির উন্নয়নে গুরুত্বর্পূণ অবদান রাখবে।’ তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎবের সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, Mr. Lee Jeong-hoon, Mime Actor and President of the Koera Mime Association (Korea)। স্ব^াগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল্ জাবির। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন। নাট্যোৎসবের উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল।
৩য় আন্তর্জাতিক নাট্যোৎসবে মোট সাতটি নাটক পরিবেশিত হবে। ১৩ জুলাই বেলা ১১.৩০ মি. Lee Jeong- hoon’s Pantomime: Wall, Butterfly, Baby (Korea), দুপুর ১২.০০ ঘটিকায় Mir Lokman অভিনীত ও নির্দেশিত Chair: The Sign of Power, দুপুর ১২.৩০ মি. Mahabub Alam অভিনীত ও নির্দেশিত Guantanamo Bay.

১৪ জুলাই সফ্যা ৭.৩০ মি. শাহিনুর ইসলাম নির্দেশিত Dr. Jekyll & Mr. Hyde, ১৫ জুলাই শাকিবুল হাসান নির্দেশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, ১৬ জুলাই সফ্যা ৭.৩০ মি. মোনালিসা রায় নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাাঙ্গদা এবং শেষ দিন ১৭ জুলাই মানিকগঞ্জের আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান পরিবেশিত হবে। ঐ দিন সফ্যা ৭.১৫ মি. মানিকগঞ্জের পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে।