জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

Published: 20-04-2026 Updated: 20-04-2026 11:23:09

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভর্সিটিকে ছায়া সংসদ বিতর্কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন বাজেট নিয়ে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বিজয়ী দল হিসেবে প্রাপ্ত ট্রফি ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার দুপুরে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণ। এসময় মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিজয়ী বিতার্কিকগণকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
‘আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে’ এই বিষয়ে সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ। বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি'র সম্মানীয় ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। স্পীকার হিসিবে দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী/ সংসদ নেতা হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের হরি প্রিয়া সেন, অর্থমন্ত্রী হিসেবে আইন ও বিচার বিভাগের মো: হাসিবুর রহমান, সাংসদ হিসেবে ফোকলোর বিভাগের মো: আতিকুর রহমান সেতু এবং দলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুর রহমান রবিউল ও আইন ও বিচার বিভাগের সাঈদা রহমান শৈলী।