Published: 30-06-2026
Updated: 30-06-2026 03:37:23
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘বার্ষিক সেমিনার ২০২৫-২০২৬’ অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে ‘জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ভট্টাটার্য এবং মুনীর চৌধুরী: জীবন ও সাহিত্য পাঠ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়| সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বেশি বেশি গবেষণা, সেমিনার কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন করতে হবে| এধরণের আয়োজন একইসাথে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হন|’ সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন|
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)| স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন| সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি ও সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার| অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফারহানা শাহরিন, সহকারী অধ্যাপক ইফফাত আরা ইভা, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনিস হাসিনাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ|
সেমিনারে কথাসাহিত্যিক রশীদ করীম, কবি সুকান্ত ভট্টাচার্য ও নাট্যকার মুনীর চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের নানাদিক আলোচনা করা হয়| শিক্ষার্থীদের জীবনগঠন, গবেষণা ও সৃষ্টিকর্মে উৎসাহ প্রদান করা হয়| রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর মতো শতবছর পরে তাদেরকেও যেনো পৃথিবী মনে রাখে, সেই স্বপ্ন ও কর্মে প্রাণিত করা হয় উপস্থিত শিক্ষার্থীদের|
সেমিনারে তিনটি প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়| রশীদ করীমের ‘বিদায়বেলার মালাখানি’: সভ্যতার সংকটভাবনার নানামাত্রা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক কল্পনা হেনা রুমি এবং প্রবন্ধটি আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি| সুকান্ত ভট্টাচার্যের কবিতা: ˆশলী পর্যালোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এবং আলোচনা করেন একই বিভাগে প্রফেসর ড. আহমেদুল বারী| মুনীর চৌধুরীর ‘কবর’ এবং আরউইন শ’র ‘ব্যুরি দ্যা ডেড’: তুলনামূলক আলোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তারানা নুপুর এবং আলোচনা করেন শিক্ষাবিদ ও মুনীর চৌধুরী গবেষক ড. মোহাম্মদ জয়নুদ্দীন|