জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ কর্নার উদ্বোধন

Published: 25-11-2026 Updated: 25-11-2026 12:03:18

latest news


 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌবনের গান সেমিনার-লাইব্রেরিতে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত ২০৯ খন্ডের ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ কর্নার- এর শুভ উদ্বোধন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সোমবার দুপুরে নতুন কলা ভবনের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে এই কর্ণারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমাদের মাতৃভাষা এবং প্রাণের ভাষা বাংলা, তাই বাংলাকে অধিক গুরুত্ব দিতে হবে। বাংলা বিভাগের সেমিনার লাইব্রেরীকে আরও সমৃদ্ধ করা হবে এবং আন্তর্জাতিক মানের সেমিনার লাইব্রেরী হিসেবে গড়ে তোলা হবে।’
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন, প্রফেসর ড. মার্জিয়া আক্তার, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, সহকারী অধ্যাপক তানিয়া আক্তার, প্রভাষক জুয়েনা জাহান এ্যানি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের যৌবনের গান সেমিনার লাইব্রেরীতে গত দুই বছরে ৫৫০টি গ্রন্থ এবং শীঘ্রই আরও ২০০ বই যুক্ত হবে বলে বিভাগীয় প্রধান জানান। উল্লেখ্য অনুষ্ঠানে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ৩০ হাজার টাকার বইও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) নিকট হস্তান্তর করা হয়।