জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

Published: 27-04-2026 Updated: 27-04-2026 03:43:22

latest news


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বেশকিছুদিন যাবৎ আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের শিক্ষার্থী, সহকর্মী, পরিবারের সদস্যরা যখনই ক্যাম্পাসে ঘুরতে বের হতেন কুকুরের কারণে বিভিন্ন সময় আতঙ্কিত হয়ে যেতেন বা দৌড়াদৌড়ি করতেন। আমরা এর আগে উদ্যোগও নিয়েছিলাম পৌরসভা প্রশাসনকে ও প্রাণী সম্পদ বিভাগকে লিখেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা সেখান থেকে তেমন সাড়া পাইনি। এরই মাঝে এনিমেল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের কাছে এসে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ জানাই। একইসাথে আজকের এই কর্মসূচিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিদল এসেছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। টীকাদানের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। ক্যাম্পাসে আমরা এই উদ্যোগ যতটা সম্ভব সম্প্রসারণ করে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এছাড়া ক্যাম্পাসে অন্যান্য যেসকল সংগঠন আছে তাদেরও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। প্রাণিদের সাথে আমরা যেন নিরাপদ পরিবেশে আমাদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন করতে পারি সেই চেষ্টাই করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। উদ্বোধনীপর্বটি উপস্থাপনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপত্মরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। উদ্বোধনীপর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়ন ও আয়োজনে Animal Welfare Society কুকুরের টীকাদান কর্মসূচি বাস্তবায়ন করে। বাংলাদেশে প্রাণিকল্যাণের লক্ষ্যে গঠিত সংগঠন Human Paws Initiative এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে একটি প্রতিনিধি দলও একসাথে কাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত কুকুরগুলোকে টীকা প্রদানেরপর তাদের গলায় হলুদ রঙের বেল্ট পরিয়ে চিহ্নিত করা হয়।