জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত

Published: 09-12-2025 Updated: 09-12-2025 03:39:05

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই.) বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী সিএসই ফেস্ট- ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার দুপুরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব কক্ষে এই ফেস্টের উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি.এস.ই. ফেস্ট ২০২৫ এর সদস্য-সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। এসময় বিভাগের, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই ফেস্টে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকার খেলার আয়োজন করা হয়। ফুটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা, হাঁড়িভাঙ্গা, লুডু, বালিশ খেলা, টেবিল টেনিস ইত্যাদি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সিএসই ফেস্ট ২০২৫।