জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২৬ শিক্ষাবর্ষে চতুর্থ পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত

Published: 30-06-2026 Updated: 30-06-2026 01:10:28

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ- ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন| বিশ^বিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা ভবনের ৬ষ্ঠ তলায় কনফারেন্স কক্ষে কেক কেটে এই গবেষণা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি| একইসাথে দুইটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য|
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গবেষণা যেকোন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের একটি মানদণ্ড| বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্যই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ| চতুর্থ শিল্পবিপ্লবের যুগে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে| সবাইকে ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে| গবেষণায় উন্নতি করতে পারলে একইসাথে নিজের, প্রতিষ্ঠানের, সমাজের তথা দেশের উন্নতি হবে| তাই সকলকে গবেগষণায় মনোযোগের সাথে আত্মনিয়োগ করে আবিষ্কার করতে হবে|’
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান| `Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের প্রফেসর ড. রায়হান হাবিব এবং গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার দঘঠরাড়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মো. সালাউদ্দিন| উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচারলক ড. মো. আশরাফুল আলম|
গবেষণা সপ্তাহের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন|
এদিকে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত `Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে| এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন| সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শাহীদ রেজা| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও ড. মো. জাহিদুল ইসলাম|