জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত

Published: 23-06-2026 Updated: 23-06-2026 01:27:47

latest news

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল গবেষণাপত্র ‘রুদ্র-মঙ্গল’ এর নবম-দশম সংখ্যা, আগস্ট ২০২৪- ২০২৫ প্রকাশিত হয়েছে | ২২ জুলাই ২০২৬ তারিখ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|
জার্নালটির মোড়ক উম্মোচন করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সম্পাদনা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান এবং বেশি বেশি জার্নাল প্রকাশ ও প্রচারের আহ্বান জানান|
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা- প্রিন্স), নির্বাহী সম্পাদক প্রফেসর ড. আহমেদুল বারী ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ| গবেষণাপত্রের সম্পাদনা পরিষদের আরও সদস্য ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব হোসেন (মাহবুব বোরহান) ও প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী| গবেষণাপত্র রুদ্র-মঙ্গল-এর প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন|
উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে| মোট ১০টি গবেষণা প্রবন্ধ সংবলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা|