জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Peer-to-Peer Suicide Prevention’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 28-01-2026 Updated: 28-01-2026 04:24:50

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে ‘Peer-to-Peer Suicide Prevention’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে কাজে লাগবে। সমাজ তথা বিশ্ব আজ দ্রুত পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এই প্রযুক্তি আমাদের আবদ্ধ করে রাখছে। আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এর ফলে আমাদের মধ্যে আন্তঃসম্পর্ক কমে গিয়ে নিজেদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বন্ধুত্বের সার্কেল বাড়াতে হবে। সামাজিক বিভিন্ন কাজে জড়িত হতে হবে এবং একে অপরের সাথে আন্তঃসম্পর্কের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়াতে হবে।’ প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য আরও বলেন, ‘ব্যর্থতাকে মনে করে হতাশ হলে চলবে না, তোমাদের আশাবাদী হতে হবে এবং প্রচেষ্টার মধ্য দিয়ে সফলতা অর্জন করতে হবে।’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।