জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Published: 25-06-2026 Updated: 25-06-2026 01:10:15

latest news


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Publication-ready Quantitative Methods for Social Science Research’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২৩ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আজকের প্রশিক্ষণের রিসোর্স পার্সন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী স্কলার| রিসোর্স পার্সনের সেই অভিজ্ঞতা শেয়ারিং-এর মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা বা জ্ঞান অর্জিত হবে| আপনারা জানার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করবেন| প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে একাডেমিক উৎকর্ষতা সাধন করবেন| আমি এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি|’
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি)এর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. তাকুজি ডব্লিউ. সুসাকা (Dr. Takuji W. Tsusaka)|
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|