জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Published: 26-11-2026 Updated: 26-11-2026 03:48:35

latest news


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বুধবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় অনলাইনে যুক্ত হয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘দ্বি-পাক্ষিক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে দুই দেশই উপকৃত হবে। উভয় দেশের আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে একে অপরকে উৎকর্ষিত করবে। এই সেমিনারের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরের পথ সুগম হলো।’ সেমিনারের সার্বিক সফলতা কামনা করে বক্তব্য শেষ করেন মাননীয় উপাচার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেন্ডি ব্রিয়ানটরো। সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আলী আজগর। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।