জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইন মন্ত্রী

Published: 24-05-2026 Updated: 25-05-2026 04:01:16

latest news

 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি। তিনি ২৪ মে ২০২৬ তারিখ রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাথে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে মাননীয় মন্ত্রীর সাথে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুভ্যেনিয়ার ও জুলাই ২০২৪ প্রকাশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।
কনফারেন্স কক্ষে মাননীয় মন্ত্রীর সাথে আলাপকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মাননীয় মন্ত্রী, মন্ত্রীর সহধর্মিনী ও তাঁর কণ্যাসহ উপস্থিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী চমৎকারভাবে কথা বলেন। তাঁর উপস্থিতি আমাদের ধন্য করেছে। আমি তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি যেন তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করতে পারেন।’ মাননীয় উপাচার্য আরও বলেন, ‘ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন-এর সার্বিক দিক নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।’
মাননীয় মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস। যেখান থেকে বিভিন্ন প্রকার শিল্পী বের হবে।’ উপস্থিত ছাত্রদলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন প্রকার কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে। সেই কর্মসূচিগুলো তোমরা মানুষের মাঝে প্রচার করবে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় জনবল কমিয়ে দিয়েছেন। দুইজন সিনিয়র মন্ত্রী এবং দুইজন আমলা শুধু উপস্থিত থাকেন। সংসদ সদস্যদের সাথে প্রথম সভায় ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করেছেন, প্লট বরাদ্দ বন্ধ করেছেন। সুতরাং এই কাজগুলো জনগণকে জানাতে হবে।’ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই রামিসা হত্যার বিচার করার প্রত্যয় ব্যক্ত করে মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন ।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৫ মে ত্রিশাল আসার কথা ছিল। ঈদুল আযহা অতি নিকটে থাকায় ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে ২৩ মে তিনি ত্রিশাল আসেন। বেশ কয়েকটি কর্মসূচি যোগ হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ে আসার সময় পান নি। তবে, আগামীতে ত্রিশাল সুতিয়া নদীর দুই পাড়ে পার্কের মতো করে তা উদ্বোধনে নিয়ে আসবো ইনশাল্লাহ।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ও ময়মনসিংহের সহকারী পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।