JKKNIU Business Review জার্নালের ২য় সংখ্যা ২০২৬ এর মোড়ক উন্মোচন
Published: 26-10-2026 Updated: 26-10-2026 12:02:20
JKKNIU Business Review জার্নালের ২য় সংখ্যা ২০২৬ এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ২৫ অক্টোবর ২০২৬ তারিখ মাননীয় উপাচার্যের অফিস কক্ষে এই মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানসহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
