ফোকলোর বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চৈত্র সংক্রান্তি/১৪৩২ ও বাংলা নববর্ষ/১৪৩৩ উদযাপন উপলক্ষে মেলায় স্টল বরাদ্দ নেওয়া হয়। সকলেই আমন্ত্রিত
Published: 13-04-2026 Updated: 13-04-2026 11:20:53
সুধী,
সংক্রান্তি ও নববর্ষের সন্ধিক্ষণে শুভেচ্ছা।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের আগমনে নতুন প্রাণের স্পন্দনে জেগে উঠছে প্রকৃতি। এই উৎসবের আমেজকে আরও রঙিন করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় -এর ফোকলোর বিভাগ আয়োজন করেছে এক বিশেষ প্রদর্শনী।
আমাদের এবারের নিবেদন - 'ঋতুসন্ধি'।
বাঙালির লোকসংস্কৃতি, ঐতিহ্য এবং শেকড়ের টান নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণের ৩৩ নং স্টলে। ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনার প্রতিচ্ছবি দেখতে এবং তার রস আস্বাদন করতে লোকজ ঐতিহ্যের এই সমাহারে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
স্থান: মুক্তমঞ্চ মেলা প্রাঙ্গণ
স্টল নম্বর: ৩৩
নিবেদনে: ফোকলোর বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
চৈত্র শেষে রঙিন ধুলায় বিদায়ের গান
বৈশাখ আসে ঝড়-হাওয়ায় নতুন দিনের টান।
নতুন বছরের প্রথম প্রহরে আমাদের স্টলে আপনাকে সাদর আমন্ত্রণ।
শুভেচ্ছান্তে,
ফোকলোর বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ - ২২২৪।
