জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

NOC Of Mr. Md. Rakibul Islam Admission Notice Weekend MBA Program (With extension of time) জরুরী বিজ্ঞপ্তি গবেষণা সপ্তাহ উদযাআপন সংক্রান্ত নোটিশ এবং আবেদন ফর্ম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কাগজপত্র জমাদান সংক্রান্ত নির্দেশনা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল

শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক প্রকাশ

Published: 19-12-2025 Updated: 08-01-2026 03:02:46


 

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ৯:৪৫ ঘটিকায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সন্ত্রাসী হামলার কারণে তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক  ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থার  অবনতি হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। দুইদিন সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।