জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

Latest Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের Fine Arts বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ও নির্দেশাবলী Master of Development Studies(MDS) weekend Program Admission Notice for Summer-2026 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে বিভাগওয়ারী বিভিন্ন কোটায় শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি -২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি

শোক বিজ্ঞপ্তি

Published: 30-12-2025 Updated: 08-01-2026 03:03:58


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া  ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬:০০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তাঁর মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন মাননীয় উপাচার্য। 

উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ সময় দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেন এবং রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ এবং দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অনুসরণীয় অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘদিন যাবৎ তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।