২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে চূড়ান্ত ভর্তির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি
Published: 18-07-2026 Updated: 18-07-2026 09:27:09
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির ১৮/০৭/২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক সাম্প্রতিক সময়ে অতিবর্ষণ ও প্রাকৃতিক দূর্যোগের কারণে যে সকল শিক্ষার্থী গত ০৮/০৭/২০২৬ তারিখ হতে ১৬/০৭/২০২৬ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের-কে আগামী ১৯/০৭/২০২৬ তারিখ হতে ২১/০৭/২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার অনুমতি প্রদান করা হলো।
