মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশিত
Published: 02-03-2026 Updated: 02-04-2026 02:23:32
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কলা
অনুষদের মানববিদ্যা গবেষণাপত্রের নবম সংখ্যা প্রকাশিত হয়েছে। বুধবার (৭
জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গবেষণাপত্রের মোড়ক
উন্মোচন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এই সংখ্যার
সম্পাদক কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইমদাদুল হুদা ও নির্বাহী
সম্পাদক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা
(মাওলা প্রিন্স)।
মানববিদ্যা
গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর বলেন,
শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা
গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন।
গবেষণাপত্র
প্রকাশে কলা অনুষদের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ
জানান। এছাড়া নবম সংখ্যা প্রকাশনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ
জানান। এবারের নবম সংখ্যায় ৩০ জন গবেষকের ২৮টি প্রবন্ধ স্থান পেয়েছে।
মোড়ক
উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো.
মিজানুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, নাট্যকলা ও
পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনসহ অন্যরা।
