নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার ২০২৫-২৬ অনুষ্ঠিত
Published: 13-07-2026 Updated: 13-07-2026 03:53:18
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘বার্ষিক সেমিনার ২০২৫-২০২৬’ অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের বাংলা
ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা
ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে ‘জন্মশতবর্ষে রশীদ করীম,
সুকান্ত ভট্টাটার্য এবং মুনীর চৌধুরী: জীবন ও সাহিত্য পাঠ’ শীর্ষক এই
সেমিনার অনুষ্ঠিত হয়| সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|
প্রধান
অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন
বলেন, ‘বেশি বেশি গবেষণা, সেমিনার কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন করতে হবে|
এধরণের আয়োজন একইসাথে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হন|’ সেমিনার
আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাননীয় উপাচার্য তাঁর
বক্তব্য শেষ করেন|
সেমিনারে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন
প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা
ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা
(মাওলা-প্রিন্স)| স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের
প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একই বিভাগের
প্রফেসর ড. মো. মাহবুব হোসেন| সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য
বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি ও সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার|
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফারহানা শাহরিন, সহকারী অধ্যাপক
ইফফাত আরা ইভা, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনিস হাসিনাসহ
শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ|
সেমিনারে
কথাসাহিত্যিক রশীদ করীম, কবি সুকান্ত ভট্টাচার্য ও নাট্যকার মুনীর চৌধুরীর
জীবন ও সাহিত্যকর্মের নানাদিক আলোচনা করা হয়| শিক্ষার্থীদের জীবনগঠন,
গবেষণা ও সৃষ্টিকর্মে উৎসাহ প্রদান করা হয়| রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও
মুনীর চৌধুরীর মতো শতবছর পরে তাদেরকেও যেনো পৃথিবী মনে রাখে, সেই স্বপ্ন ও
কর্মে প্রাণিত করা হয় উপস্থিত শিক্ষার্থীদের|
সেমিনারে
তিনটি প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়| রশীদ করীমের ‘বিদায়বেলার মালাখানি’:
সভ্যতার সংকটভাবনার নানামাত্রা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও
সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক কল্পনা হেনা রুমি এবং প্রবন্ধটি আলোচনা
করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি| সুকান্ত
ভট্টাচার্যের কবিতা: ˆশলী পর্যালোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও
সাহিত্য বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এবং আলোচনা করেন একই বিভাগে
প্রফেসর ড. আহমেদুল বারী| মুনীর চৌধুরীর ‘কবর’ এবং আরউইন শ’র ‘ব্যুরি দ্যা
ডেড’: তুলনামূলক আলোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য
বিভাগের প্রফেসর ড. তারানা নুপুর এবং আলোচনা করেন শিক্ষাবিদ ও মুনীর চৌধুরী
গবেষক ড. মোহাম্মদ জয়নুদ্দীন|
