জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education:Curriculum Design & Implementation for the Faculty of Science & Engineering’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published: 12-10-2026 Updated: 13-10-2026 10:13:16

latest news

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design and Implementation for the Faculty of Science and Engineering’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষায় আউটকাম বেজ্ড এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যেই আউটকাম বেজ্ড এডুকেশন চালু হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট বিভাগুলোতেও চালু করা হবে। আধুনিক বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোন দিক দিয়েই পিছিয়ে না পড়ে সেই দিক বিবেচনায় নিয়ে আউটকাম বেজ্ড এডুকেশন চালু করা হচ্ছে।’ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।

 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী সাখাওয়াত হোসেন।

 

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।