CONFERENCE, SEMINAR, WORKSHOP, TRAINING & FIESTA
29-07-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সেমিনার অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২৮ জুলাই ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে এই একক বক্তৃতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত একক বক্তৃতা ও সেমিনারে একক বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।একক বক্তা কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বক্তব্যের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘কবি নজরুলকে নিয়ে বিভিন্ন সময় গবেষণা হলেও তাঁকে নিয়ে বিভিন্ন ভুলভাবে গল্প বানানো হয়েছে। কবি নজরুল কখনো রুটির দোকানে বেলনা দিয়ে রুটি বানান নি। প্রকৃতপক্ষে কবি একটি বেকারীতে বনরুটি/পাউরুটি বানানোর কাজ করতেন। কবি নজরুলের সম্মোহন ক্ষমতা ছিল প্রখর। গান, কবিতা, খেলা সবকিছুতেই তিনি ছিলেন পারদর্শী। দারোগা রফিজউল্লাহ সেই প্রতিভাবান নজরুলকে ত্রিশালের এই মাটিতে নিয়ে এসেছিলেন। কবিকে ত্রিশাল নিয়ে আসায় রফিজউল্লাহ দারোগার নামে এই বিশ্ববিদ্যালয়ে কোনকিছুর নামকরণ করা প্রয়োজন বলে আমি মনে করি।’তিনি আরও বলেন, ‘দুধের সাথে সাদা যেমন আর দেহের সাথে রুহের যেমন সম্পর্ক ঠিক তেমনি বাংলাদেশের সাথে নজরুলের সম্পর্ক। নজরুলের একেকটি শব্দ একেকটি যুদ্ধ ঘোষণা। এমন শব্দ আর কোন কবি ব্যবহার করতে পারেন নি। ঔপনিবেশিক ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ছিল কবির যুদ্ধ। স্বাধীনতার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর মতো আর কোন কবি বলেন নি। কবি নজরুল ছিলেন গণমূখী সাংবাদিকতার জনক। তিনি কাউকে বড় করতে গিয়ে অপরকে কখনো ছোট করেন নি। কবি নজরুলের অবিসংবাদিতার কারণেই তিনি আমাদের জাতীয় কবি। তিনি আমাদের আলোকবর্তিকা, তিনি একসাথে অনেক কাজ করতে পারেন। নজরুল চর্চা আমাদের আরও বাড়াতে হবে, তবেই আমরা অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।’সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রত্যেক বাঙালির মনে নজরুল চেতনা অন্যন্য হিসেবে বিরাজমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, স্থাপনা, গাড়ীসহ সবকিছুর নামকরণে কবি নজরুলের সৃষ্টিকর্ম অনুযায়ী রাখা হয়েছে। তবে নজরুলের চেতনা ধারণ করা আর জানার মধ্যে পার্থক্য রয়েছে। নজরুলকে জানতে হলে নজরুলের সৃষ্টিকর্মের অন্তরে প্রবেশ করতে হবে। নজরুলকে জেনে তাঁর চেতনা ধারণ করে চলতে পারলে আমাদের সমাজ আরও সুন্দর হবে।’তিনি আরও বলেন, ‘নজরুলের প্রত্যেকটি সৃষ্টির শিরোনামই একেকটা পারমাণবিক বোমা। তাঁর সেই সৃষ্টিকর্মগুলো যদি বিভিন্ন ভাষায় ভাষান্তর করা হতো তাহলে তিনি নিশ্চয়ই নোবেল প্রাইজ পেতেন।’ একক বক্তৃতা ও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) ও আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের ২০২৪-২০২৫ অর্থবছরে গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষার্থীদের মোট ৩৮টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। গবেষণা প্রকল্প মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী এবং নজরুল গবেষক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
27-07-2026
নজরুলবর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার
নজরুলবর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্প অগ্রগতি সেমিনার
21-07-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২০ জুলাই ২০২৬ তারিখ সোমবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার মানদ- হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয় গবেষণায় যত এগিয়ে সেই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ততো এগিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় নবীন হলেও গবেষণার ক্ষেত্রে আশাব্যঞ্জক।’উপস্থিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য আরও বলেন, ‘আমাদের মাঝে অত্যন্ত অভিজ্ঞ ও গবেষণায় দক্ষ রিসোর্স পার্সন উপস্থিত আছেন। তাঁদের আলোচনার মাধ্যমে যে দিকনির্দেশনা পাবেন তা কাজে লাগিয়ে গবেষণা প্রকল্পগুলো পরিশীলিত করবেন। গবেষণা প্রতিবেদনগুলো ভালো মানের জার্নালে প্রকাশের ব্যবস্থা করবেন। ভালো মানের জার্নালে অনেক সময় রিজেক্ট হতে পারে, তবে রিজেক্ট হলে তাদের পরামর্শগুলো মেনে আবারও পাঠাবেন। গবেষকদের অত্যন্ত ধৈর্যশীল এবং ধীর-স্থির হতে হবে। আমি আপনাদের সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে চাই।’সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন)। স্বাগত বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের মো. ফরিদ উদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের ড. মুনশি ইসরাইল হোসেন। সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি স্থানে মোট ৩৫টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।
13-07-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার ২০২৫-২৬ অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘বার্ষিক সেমিনার ২০২৫-২০২৬’ অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন কলা ভবনের তৃতীয় তলায় তরুণের সাধনা সম্মেলন কক্ষে ‘জন্মশতবর্ষে রশীদ করীম, সুকান্ত ভট্টাটার্য এবং মুনীর চৌধুরী: জীবন ও সাহিত্য পাঠ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়| সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন|প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বেশি বেশি গবেষণা, সেমিনার কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন করতে হবে| এধরণের আয়োজন একইসাথে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই উপকৃত হন|’ সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন| সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)| স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন| সঞ্চালনায় ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি ও সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার| অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফারহানা শাহরিন, সহকারী অধ্যাপক ইফফাত আরা ইভা, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনিস হাসিনাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| সেমিনারে কথাসাহিত্যিক রশীদ করীম, কবি সুকান্ত ভট্টাচার্য ও নাট্যকার মুনীর চৌধুরীর জীবন ও সাহিত্যকর্মের নানাদিক আলোচনা করা হয়| শিক্ষার্থীদের জীবনগঠন, গবেষণা ও সৃষ্টিকর্মে উৎসাহ প্রদান করা হয়| রশীদ করীম, সুকান্ত ভট্টাচার্য ও মুনীর চৌধুরীর মতো শতবছর পরে তাদেরকেও যেনো পৃথিবী মনে রাখে, সেই স্বপ্ন ও কর্মে প্রাণিত করা হয় উপস্থিত শিক্ষার্থীদের|সেমিনারে তিনটি প্রবন্ধ পাঠ ও আলোচনা করা হয়| রশীদ করীমের ‘বিদায়বেলার মালাখানি’: সভ্যতার সংকটভাবনার নানামাত্রা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক কল্পনা হেনা রুমি এবং প্রবন্ধটি আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অনিরুদ্ধ কাহালি| সুকান্ত ভট্টাচার্যের কবিতা: ˆশলী পর্যালোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস এবং আলোচনা করেন একই বিভাগে প্রফেসর ড. আহমেদুল বারী| মুনীর চৌধুরীর ‘কবর’ এবং আরউইন শ’র ‘ব্যুরি দ্যা ডেড’: তুলনামূলক আলোচনা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তারানা নুপুর এবং আলোচনা করেন শিক্ষাবিদ ও মুনীর চৌধুরী গবেষক ড. মোহাম্মদ জয়নুদ্দীন|
12-07-2026
Rally on World Population Day 2026
The Department of Population Science, Jatiya Kabi Kazi Nazrul Islam University, organized a colorful rally to commemorate World Population Day 2026. The event was graced by the Honourable Vice-Chancellor, Deans from various faculties, and all faculty members of the Department of Population Science, whose enthusiastic participation made the rally a great success. On behalf of the department, Dr. K. M. Mustafizur Rahman, Head of the Department, expressed his heartfelt gratitude to the Honourable Vice-Chancellor, the Deans, and all participants for their valuable presence and support in making the event a memorable one.
22-06-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২১ জুন ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থবহ আলোচনা হবে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আপনাদের একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’ বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে বাইরে অবস্থান করায় স্বশরীরে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আলিম আল ইসলাম| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|
18-06-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & best Practices’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ১৫ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি যেন প্রশিক্ষণার্থীদের শেখার উদ্দেশ্যে হয় এবং বাস্তব জীবনে বাস্তবায়িত হয়| এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আরও বেশি বেশি আয়োজন করতে হবে| প্রশিক্ষণের জ্ঞানগর্ভ আলোচনার মধ্য দিয়ে অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে|’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন| প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ| অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ও আইন বিভাগের প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম| বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|
12-05-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে আই কিউ এসির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Manuscript Writing and Publication Strategy: The Art of Journal Selection and Editorial Alignment’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ মে ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এই প্রশিক্ষণ কর্মসূচি ভালো প্রবন্ধ লিখতে ও মানসম্পন্ন জার্নালে প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকগণের প্রমোশনের ক্ষেত্রে মানসম্পন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রবন্ধের শিরোনাম নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ। একটি ভালো প্রবন্ধের শিরোনাম যদি যথোপযুক্ত না হয় তাহলে তার পরবর্তী ধাপগুলোও যথাযথভাবে হবে না। একটি ভালো প্রবন্ধ মানসম্পন্ন জার্নালে প্রকাশের মাধ্যমে ভালো বৃত্তির সুযোগ করে দিতে পারে।’মাননীয় উপাচার্য আরও বলেন, ‘একটি ভালো প্রবন্ধ হলেই যেকোন মানসম্পন্ন জার্নালে প্রকাশ করা যাবে না। প্রবন্ধের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সংশ্লিষ্ট জার্নালেই প্রকাশ করা প্রয়োজন।’ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম সোহরাব উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। প্রশিক্ষকণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
