Founded
Faculty Members
Regular Students
Department
CONFERENCE, SEMINAR, WORKSHOP, TRAINING & FIESTA
13-10-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education:Curriculum Design & Implementation for the Faculty of Science & Engineering’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design and Implementation for the Faculty of Science and Engineering’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষায় আউটকাম বেজ্ড এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যেই আউটকাম বেজ্ড এডুকেশন চালু হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট বিভাগুলোতেও চালু করা হবে। আধুনিক বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোন দিক দিয়েই পিছিয়ে না পড়ে সেই দিক বিবেচনায় নিয়ে আউটকাম বেজ্ড এডুকেশন চালু করা হচ্ছে।’ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী সাখাওয়াত হোসেন।বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
12-10-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education:Curriculum Design & Implementation for the Faculty of Science & Engineering’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design and Implementation for the Faculty of Science and Engineering’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার সকালে নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে উচ্চ শিক্ষায় আউটকাম বেজ্ড এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ইতোমধ্যেই আউটকাম বেজ্ড এডুকেশন চালু হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে অবশিষ্ট বিভাগুলোতেও চালু করা হবে। আধুনিক বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোন দিক দিয়েই পিছিয়ে না পড়ে সেই দিক বিবেচনায় নিয়ে আউটকাম বেজ্ড এডুকেশন চালু করা হচ্ছে।’ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কাজী সাখাওয়াত হোসেন। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
06-10-2026
নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Pathways to Higher Education in Foreign Countries’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৬ অক্টোবর ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তবে তাদের কেউ যেতে পারে কেউ যেতে পারে না। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সাথে যোগাযোগ করে এগোতে হবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশীপের ব্যবস্থা রয়েছে। তবে না জানার কারণে অনেকেই সেই সুযোগ গ্রহণ করতে পারে না। তবে আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী, শুধু তাদের সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ’মাননীয় উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে তোমরা অবশ্যই স্কলারশীপ নিয়ে যাবে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যানুযায়ী এগিয়ে যেতে হবে তবেই তোমরা সফলকাম হতে পারবে। তবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে প্রত্যাবর্তন করে না। আমি এসব মেধাবী তরুণদের বলব তোমরা শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাও।’বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) Sup-Project আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এএসপিএম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস এন্ড ডেভেলপমেন্ট-এর সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কর্মশালার উদ্বোধনী পর্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ কর্র্তৃক বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির টাকা কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
05-10-2026
কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা
(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার বেলা ১১:০০ ঘটিকায় মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিউএসি-এর সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভার সভাপতি ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ তৈরি করার আগ্রহ ব্যক্ত করেন। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে অভিজ্ঞতা ও সংস্কৃতির বিনিময় করার উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় কিউএসি’র সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন এবং সভা পরিচালনা করেন কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা। বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং-এ এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটকরণ, জার্নাল ইনডেক্সিং, ডি-নথি চালুকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ণের সিদ্ধান্ত নেওয়া হয় কিউএসি’র ১২তম সভায়।
Recent and Upcoming Events
NOTICE BOARD
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম
Published: 11-10-2026
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
Published: 08-10-2026
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এর নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম
Published: 11-10-2026
নজরুল বর্ষ (২০২৬-২০২৭) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি
Published: 08-10-2026
